বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহে পূর্ববিরোধের জেরে যুবক খুন, ছিনতাইকারী সাগর পলাতক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে আরিফ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (০৬ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর একই এলাকার সুরুজ আলীর ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে আরিফকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাতিজা দিদার জানান, গত ৯ জুন রাতে আরিফের ভাই আকরাম হোসেন ছিনতাইয়ের শিকার হন। সাখাওয়াত হোসেন সাগর তার কাছে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

বিষয়টি জানার পর ১১ জুন আরিফকে নিয়ে অভিযুক্ত সাগরের বাড়িতে গেলে সেখানে সাগর আরিফকে ছুরিকাঘাত করে। তখন চিকিৎসার মাধ্যমে আরিফ সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

রবিবার সন্ধ্যায় ফের বাগবিতণ্ডার একপর্যায়ে সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, সাখাওয়াত হোসেন সাগর একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো হত্যা মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। তাকে ধরতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category