বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

 আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
🔹 মোঃ সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দূর্গাহাটা, গাবতলী।
তাঁর বসতবাড়ি থেকে ৮০০ গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা, এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

🔹 তার স্ত্রী হামিদা বেগম (৩৫)-কেও একই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
🔹 এছাড়াও গ্রেফতার করা হয়েছে শান্ত মিয়া (২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম: সারোটিয়া পশ্চিমপাড়া। তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোঃ সবুজ মিয়া এবং তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। অভিযানে তাদের কাছে পাওয়া আলামত তা প্রমাণ করে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই জাহিদ, কনস্টেবল আহসান হাবিব, নারী কনস্টেবল রূপাসহ সঙ্গীয় ফোর্স।

এই অভিযানের মাধ্যমে গাবতলীতে মাদক নির্মূল অভিযানে নতুন গতি সঞ্চার হয়েছে। ইতোমধ্যে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

➡️ এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “অবশেষে মাদকের মূল উৎস ধরা পড়েছে।”


More News Of This Category