বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন। মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। গাবতলীতে জুয়া ও মাদক,ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্তসহ১০ আসামীগ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়। গৌরনদীর টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুই মাস বেতন না দিয়ে রাতের আঁধারে মাল সরানোর অভিযোগ: লালবাগে দা শানিন কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ। দোয়া কামনা* প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।

নাসিরনগরের এক মহিলা একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছন

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি হয়েও আছেন দুশ্চিন্তায়। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণ পোষণের চিন্তায় দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার।

গত রবিবার (২৯ জুন) রাতে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তিন ছেলে সন্তান জন্মের বিষয়টি বুধবার (০২ জুলাই) নাসিরনগরের জানাজানি হয়। অলি মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা।

অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকাল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।

আরও পড়ুনঃ মাজার শরীফগুলোতে যাওয়া ও সম্মানের বিশেষ কারণ

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে।

হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।
তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে তিন সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি।

হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। আমরা খুবই খুশি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। তবে আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়, এখন তার উপর চাপ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category