রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

মোবাইল কোর্ট পরিচালনা করেন ও বাল্য বিবাহ বন্ধ করেন

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ

আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা প্রত্যাশার তাড়না থেকে এই পোস্টটি করছি। প্রিয় মোহনগঞ্জের মঙ্গল ও কল্যাণের জন্য আমাদের সকলেরই নিজ নিজ অধিক্ষেত্র থেকে এগিয়ে আসা প্রয়োজন।

(১) আজ পৌরসভাস্থ হাটমোহনগঞ্জ বাজারে অবৈধভাবে রাস্তা দখলপূর্বক দোকান স্থাপনের দায়ে ০৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অবৈধভাবে জনগণের যান চলার রাস্তার উপর দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি কোনভাবেই কাম্য নয়। এবিষয়ে সচেতন নাগরিক সমাজের সকলকে এগিয়ে এসে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

(২) আজ পৌরসভাস্থ হাটমোহনগঞ্জ বাজারে একটি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের গোডাউনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৩ টি চায়না দুয়ারি জাল ও ৫৩ টি কারেন্ট জাল; মোট ১১৬ টি নিষিদ্ধ জাল বিধিমোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।

এসকল অবৈধ ও নিষিদ্ধ জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র‍্যকে এমন মারাত্মকভাবে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে, যার মূল্য দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। সকলকে রাষ্ট্রের বৃহত্তর মঙ্গল ও আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এসকল নিষিদ্ধ জাল ক্রয়, বিক্রয় বা ব্যবহার বন্ধ করতে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ লাকসাম মনোহরগঞ্জের সাংগঠনিক প্রিয় অভিভাবক জননেতা মোঃ আবুল কালাম ভাই

(৩) আজ পৌরসভায় কাচারি রোডে ০১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন ভূমি অফিসের সম্মুখে চালু হয় সরকার অনুমোদিত ‘ভুমি সেবা সহায়তা কেন্দ্র’ (প্রাক্তন: সাইবার হাব, স্বত্তাধিকারী: রুকনুজ্জামান খান)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব জুয়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার স্যার।

উক্ত প্রতিষ্ঠান হতে ভুমির নামজারির আবেদন ,খাজনা পরিশোধ, বিবিধ নাগরিক আবেদন ইত্যাদি সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে করা যাবে।

(৪) আজ ০৬ নং সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামে আইন-শৃঙ্খলা বাহিনী, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

বাল্যবিবাহ বাংলাদেশের একটি গুরুতর সামাজিক সমস্যা ও আইনত দণ্ডনীয় অপরাধ, যাতে জেল ও জরিমানা প্রদানের বিধান রয়েছে। নারীদের শারীরিক, মানসিক ও আর্থসামাজিক উন্নয়নের পথে বাল্যবিবাহ এক বড় অন্তরায়। আমাদের সকলের এ বিষয়ে অধিক সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।


More News Of This Category