বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজশাহী ক্যান্সার হসপিটালে বিল্ডিং নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
রাজশাহী ক্যান্সার হসপিটালে বিল্ডিং নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এ স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট ২০২৩-২০২৪ অর্থ বছর বিল নং ৭০ প্রাক্কলিত ব্যয় ৫.৩৯.৭৭.২৪৯.২০৬ টাকা স্থাপনার কাজে অনিয়ম ও ব্যবহৃত মালামাল গুলো অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।

উক্ত প্রোজেক্টের দায়িত্বে থাকা রাজশাহী গর্ণপূর্ত-২ এর উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কাজ শেষে,
সরজমিনে তদন্ত করে রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এর স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কাজে ব্যবহৃত মালামাল গুলো অত্যন্ত নিম্নমানের এর সত্যতার প্রমাণ পেয়েছেন।

তাই উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই-নূর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান / ঠিকাদার কে বিল পরিষদ না করার জন্য উর্ধতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুনঃ তিতাস গ্যাসের ম্যানেজারের বিচার দাবি ভুক্তভোগীর, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কিন্তুু রাজশাহী গণপূর্ত-২ নিবার্হী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পরেও উক্ত প্রজেক্টের দায়িত্বে থাকা রাজশাহী গণপূর্ত-২ এর উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ঠিকাদার কে বিল পরিষদ করে দেওয়ার জন্য রাজশাহী গণপূর্ত -২ এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম চাপ প্রয়োগ করতে থাকেন।
শুধু চাপ প্রয়োগ করেই তিনি ক্ষান্ত হন নাই বিল পরিষদ না করায় এমনকি উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কে শোকজ করেছেন নির্বাহী প্রকৌশলী।

অনুসন্ধানে আরো উঠে এসেছে রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এর স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কাজের ঠিকাদার ও রাজশাহী গণপূর্ত -২ নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম এর গ্রামের বাসা নাটোরে একই গ্রামের এবং তারা নিকটতম আত্মীয়,
সেই জন্য কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পরেও উক্ত কাজের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করেন।

এ বিষয়ে রাজশাহী গণপূর্ত-২ নির্বাহী প্রকৌশলী কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত বিষয়গুলি এড়িয়ে যান এবং বলেন এসব সঠিক নয়।


More News Of This Category