শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

পাবনায় সুদের ফাঁদে সর্বস্বান্ত ব্যবসায়ী: বসতভিটা লিখে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীর

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
পাবনায় সুদের ফাঁদে সর্বস্বান্ত ব্যবসায়ী: বসতভিটা লিখে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীর

পাবনা প্রতিনিধিঃ

পাবনার দাপুনিয়া ইউনিয়নের পশ্চিম বনোগ্রামের এক ইটভাটা ব্যবসায়ী মোঃ ইমান হোসেন সুদের নামে নিজের বসতভিটা এবং জমি লিখে নেওয়ার অভিযোগ তুলেছেন টেবুনিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ী আলমগীর হোসেনের বিরুদ্ধে ।

এ বিষয়ে রোববার (২২ জুন) বিকালে প্রেসক্লাব পাবনার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ইমান হোসেন বলেন, ব্যবসার প্রয়োজনে তিনি আলমগীর হোসেনের কাছ থেকে দাদন বাবদ ১৮ লাখ ৮০ হাজার টাকা নেন। পরবর্তীতে ২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করলেও, আলমগীর হোসেন সুদের অজুহাতে তার কাছে ১৯ লাখ ৫০ হাজার টাকা দাবি করতে থাকেন।

আরও পড়ুনঃ পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে আমিনুল ইসলাম গ্রেপ্তার

টাকা দিতে বিলম্ব হওয়ায়, অভিযুক্ত আলমগীর হোসেন ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে ইমানের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান।

ইমান হোসেন আরও বলেন , তিনি যখন এই হুমকির ভিডিও ধারণ করতে যান, তখন তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে প্রতারণামূলকভাবে জমির দলিল তৈরি করতে গিয়ে বসতভিটাসহ তার মূল্যবান জমি নিজের নামে লিখে নেন আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইমান হোসেন আরও বলেন, “আমি এখন সম্পূর্ণ নিঃস্ব। আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক। আমার জমি ও বসতভিটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয়।”

তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সুদখোরদের এমন চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও অনেক সাধারণ মানুষ এভাবে সর্বস্বান্ত হবে।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

 


More News Of This Category