বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে আমিনুল ইসলাম গ্রেপ্তার

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে আমিনুল ইসলাম গ্রেপ্তার

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে আমিনুল ইসলাম গ্রেপ্তার

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের মূল হোতা হিসেবে কেত্তারপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫)-কে শনাক্ত করা হয়। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার (২২ জুন ২০২৫) দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ অবহেলিত বরিশাল-৪ আসনের আশার প্রদীপ: মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে কৃষিজমি ও আশেপাশের বসতবাড়ির ক্ষতি করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”


More News Of This Category