শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল

Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব ও সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি দুর্গাপূজা উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে পূজামণ্ডপগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছেন।

বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ব্যাটালিয়ন অধিনায়ক এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ক সুদৃঢ় করে শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


More News Of This Category