শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

দেশ ও প্রবাসে অসহায়, নির্যাতিত, হয়রানির শিকার এবং প্রতারণার কবলে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানা বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনের পরিচিতি বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে নতুন নতুন সদস্য এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। এতে তিনি অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।

তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হলো—দালালের প্রতারণা থেকে মানুষকে সচেতন করা, প্রবাসীদের হয়রানি বন্ধে সহযোগিতা করা, অসহায় ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করা।

তিনি আরও বলেন, একজন প্রবাসী যখন বিদেশের মাটিতে বিপদে পড়েন, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একইভাবে দেশের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায়ও এই সংগঠন কাজ করতে চায়।

আমাদের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং ঐক্য, মানবতা ও সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানা দেশ-বিদেশের সকল মানবিক মানুষ, প্রবাসী ভাই-বোন এবং সচেতন নাগরিকদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনিও চাইলে অনলাইনে অথবা সরাসরি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবতার সেবায় অংশ নিতে পারেন।

আসুন, দালালমুক্ত সমাজ গড়ি, হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে সচেতনতা তৈরি করি, বেকারত্ব দূরীকরণে সহযোগিতা করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।

প্রবাসীর অধিকার, দেশের অগ্রগতি—ঐক্য, সেবা ও মানবতা।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।
মানবতার সেবায় আমরা, মানুষের অধিকার রক্ষায় আমরা একসঙ্গে।


More News Of This Category