বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন রুহুল আমীন নগরী,,,
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা রুহুল আমীন নগরী।
সমিতির সদ্যসমাপ্ত কেন্দ্রীয় কাউন্সিলে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গতকাল (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাওলানা রুহুল আমীন নগরীর এ অর্জনে নেত্রকোণাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিনন্দনবার্তায় নেত্রকোণাবাসী আশাবাদ ব্যক্ত করেন, তিনি তাঁর মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ইমাম-উলামায়ে কেরামের ঐক্য, অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁর নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।