মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline :
রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। আমি বড় এতিম” চট্টগ্রামের সাম্প্রতিক চিত্র: বন্দর, উৎসব ও নগরজীবনে নানা তৎপরতা সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মান্নান ফরিদী তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে; সে প্রণয় শৃঙ্খল ভাঙবার সাধ্য কার আছে?

কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

​মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার, নেএকোনা

​নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন।
​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শত শত মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন।
​বিকেলে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটিশুরু হয়। এরপর দুর্গাপুর মোড় হয়ে নওপাড়া পাকা ঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলটিয়া, কাউরাট, কুতুবপুর, জুরাইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া এবং দনাচাপুর এলাকা অতিক্রম করে দুখিয়ারগাতী পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে এটি শেষ হয়।
​পরিদর্শনকালে তিনি নওপাড়া ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপগুলো হলো—দুখিয়ারগাতী সিংহ বাড়ি পূজা মণ্ডপ, নওপাড়া পাকা ঘাট মন্দির পূজা মণ্ডপ, নওপাড়া বর্মন পাড়া পূজা মণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজা মণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজা মণ্ডপ এবং জুরাইল খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি নওপাড়া ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমাদের বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।”


More News Of This Category