মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline :
রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। আমি বড় এতিম” চট্টগ্রামের সাম্প্রতিক চিত্র: বন্দর, উৎসব ও নগরজীবনে নানা তৎপরতা সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মান্নান ফরিদী তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে; সে প্রণয় শৃঙ্খল ভাঙবার সাধ্য কার আছে?

রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার।

Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ ২৬টি মামলার আলোচিত আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমনকে’ (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

​সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সুমন রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

​এসআরবি সূত্রে জানা যায়, সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, অপহরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আটটি হত্যাচেষ্টা ও মারামারির মামলা, চারটি চাঁদাবাজির মামলা, ছয়টি অস্ত্র মামলা এবং অন্যান্য অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

​এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়াও ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ এবং ২০২৩ সালে পিস্তল ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।


More News Of This Category