মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline :
রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। আমি বড় এতিম” চট্টগ্রামের সাম্প্রতিক চিত্র: বন্দর, উৎসব ও নগরজীবনে নানা তৎপরতা সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মান্নান ফরিদী তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে; সে প্রণয় শৃঙ্খল ভাঙবার সাধ্য কার আছে?

দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক

Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তার দুই শিশুপুত্রের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—স্বর্ণা আক্তার (২৪), তার দুই বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন এবং মাত্র নয় মাস বয়সী কন্যাসন্তান রাইফা মনি।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত রাতে উপজেলার মোস্তফাপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

​এ ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত স্বর্ণার স্বামী শাকিল হোসেন (২৮), শ্বশুর মাহতাব উদ্দিন (৫০) এবং শাশুড়ি ইসমত আরা ওরফে তারা বানুকে (৪৬) আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। শাকিল পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক।

​আজ সোমবার চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় পুলিশ খবর পায় এক নারী তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘরের দেওয়ালে একটি ‘সুইসাইড নোট’ দেখতে পায়। তবে পুলিশের ধারণা, মূল ঘটনা ঢাকতে এবং তদন্তকারীদের বিভ্রান্ত করতে শাকিল নিজেই দেওয়ালে এই সুইসাইড নোট লিখে থাকতে পারেন।

​ওসি মাহমুদুন নবী আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের জোরালো সন্দেহ—শাকিলই তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।”

​পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রায় চার বছর আগে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের মেয়ে স্বর্ণার সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সেই কলহের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় নিহত স্বর্ণার বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


More News Of This Category