গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
১৯অক্টোবর ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর জেলা সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব তোফায়েল আহমেদ,উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব সনাতন চক্রবর্তী সহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার মহোদয় আসন্ন ভিভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেনসময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল মোতায়েন: নির্ধারিত সময়ে স্ব-স্ব ডিউটি পয়েন্টে উপস্থিতি নিশ্চিত করা এবং যথাযথ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা। রুট ও ভেনুর আশপাশে উপস্থিত সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা-কর্মীসহ সকলের সঙ্গে পেশাদার, সংযত ও সৌজন্যমূলক আচরণ বজায় রাখা। ভিভিআইপি মুভমেন্ট চলাকালে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে সার্বক্ষণিক সতর্ক থাকা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি, পরিত্যক্ত ব্যাগ বা বস্তু পরিলক্ষিত হলে প্রচলিত বিধি ও নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দায়িত্ব পালনকালে বডি-ওর্ন ক্যামেরা সচল ও অনলাইনে রাখা এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী এর ব্যবহার নিশ্চিত করা, যাতে প্রয়োজনীয় তদারকি ও রিয়েল-টাইম মনিটরিং কার্যক্রম নির্বিঘ্ন থাকে।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর দিকনির্দেশনামূলক আরও বক্তব্যে বলেন, “জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আসন্ন ভিভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।”
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।i