কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে
মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার, নেএকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শত শত মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন।
বিকেলে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটিশুরু হয়। এরপর দুর্গাপুর মোড় হয়ে নওপাড়া পাকা ঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলটিয়া, কাউরাট, কুতুবপুর, জুরাইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া এবং দনাচাপুর এলাকা অতিক্রম করে দুখিয়ারগাতী পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে এটি শেষ হয়।
পরিদর্শনকালে তিনি নওপাড়া ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপগুলো হলো—দুখিয়ারগাতী সিংহ বাড়ি পূজা মণ্ডপ, নওপাড়া পাকা ঘাট মন্দির পূজা মণ্ডপ, নওপাড়া বর্মন পাড়া পূজা মণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজা মণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজা মণ্ডপ এবং জুরাইল খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন বলেন, "আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি নওপাড়া ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমাদের বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.