শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাটগ্রাম থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য ১৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট মহোদয়কে সাথে নিয়ে পাটগ্রাম থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
পরিদর্শনকালে দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে মন্দিরে উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় লালমনিরহাট জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি পূজা মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জয়ন্ত কুমার সেন, বি-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানা, লালমনিরহাট’সহ জেলা পুলিশের আরো অনেকে এবং পাটগ্রাম থানার বিভিন্ন শ্রেণির ও পেশার জনগণ।