সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাটগ্রাম থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট। নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ।

নীলফামারীতে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নীলফামারীতে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

নীলফামারীর কিশোরগঞ্জে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) এবং একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)।

​শনিবার (১৭ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। এর আগে শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যাত্রীবেশে ইজিবাইকে উঠে সুবিধাজনক স্থানে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করে আসছিল। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এই চক্রের সাথে উক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, “গ্রেফতারকৃতরা যাত্রী সেজে ইজিবাইকে উঠত এবং চালককে কৌশলে চেতনানাশক খাইয়ে গাড়িটি ছিনতাই করত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


More News Of This Category