কোতয়ালী থানার সাঁড়াশি অভিযানে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানা পুলিশ
০৭ অক্টোবর ২০২৬ খ্রি: কোতয়ালী থানাধীন কাচারী বাজারসহ রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ০৯ (নয়)টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চুরি মামলায় জড়িত ০৪ (চার) জন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১। মোঃ মোস্তাফিজুর রহমান (২৮)
পিতা—মোঃ ফুলু মিয়া
সাং—কয়ারমারী, থানা—মিঠাপুকুর, রংপুর।
২। মোঃ হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯)
পিতা—মোঃ আঃ রাজ্জাক
সাং—শাহাপাড়া হাজীপাড়া, থানা—পীরগঞ্জ, জেলা—রংপুর।
৩। মোঃ ওবায়দুল হক (৩৪)
পিতা—মোঃ আনিসুল হক
সাং—কুতুবপুর বালুয়াপাড়া, থানা—বদরগঞ্জ, জেলা—রংপুর।
৪। মোঃ রমজান আলী (১৯)
পিতা—মৃত মুক্তি আলম
সাং—জামুবাড়ী যাদুনগর, থানা—বদরগঞ্জ, জেলা—রংপুর।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার, অপরাধীদের শনাক্তকরণ ও আইনের আওতায় আনাসহ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।