আল্লাহ ছাড়া কেউ নাই
আমি এম এ রউফ আপনারা সহ যোদ্ধা ভাই।
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার আন্তর্জাতিক
দেশ প্রেমিক এম এ রউফ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমান মানবতা ও সমাজের দায়িত্ব
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রতিষ্ঠাতা আল্লাহ ছাড়া কেউ নাই
পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে। অধিকাংশ মানুষের পাশে পরিবার আত্মীয়স্বজন বন্ধু বা সমাজের কেউ না কেউ থাকে। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের শেষ প্রান্তে এসে আর কেউ থাকে না। নেই বাবা-মা নেই সন্তান নেই আত্মীয়, নেই আশ্রয়। তাদের একমাত্র ভরসা মহান আল্লাহ। এম এ রউফ বলছেন
আমি নিজ চোখে এমন অনেক ঘটনা দেখেছি যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একদিন ফেসবুকে দেখলাম একজন বৃদ্ধ মাকে তার নিজের দুই ছেলে মারতে মারতে প্রায় মেরে ফেলছে। কেন মারছে সম্পত্তির জন্য নাকি অন্য কোনো কারণে তা বুঝতে পারিনি কিন্তু সেই দৃশ্য আমার হৃদয়কে ভেঙে দিয়েছিল। আমি এম এ আপনারা সহ যোদ্ধা পরিবারে ভাই।
আরেকদিন একজন মহিলা আমাকে ফোন করে বললেন তিনি মাসে ৯ হাজার টাকা উপার্জন করেন কিন্তু তার ঘরের ভাড়া ৫ হাজার টাকা। বাকি টাকা দিয়ে ওষুধ কাপড়-্চোপড় খাবার কিছুই ঠিকমতো হয় না। তিনি সারাদিনে শুধু দুই গ্লাস পানি খেয়ে ছিলেন এবং বলছিলেন হয়তো তাকে আত্মহত্যা করতে হবে। আজকে ও এক জন মহিলা আমাকে ফোন করে বলেছেন ভাই আমি অনেক বিপদে আছি। আমরা মানুষ কষ্ট পেয়েছি।
এই মানবতার দরজা আজ কোথায় বসবাস করি।
আরেকজন ২৪ ২৫ বছরের মেয়ে গভীর রাতে প্রায় দুইটার সময় আমাকে ফোন করে জানাল সে আত্মহত্যা করতে যাচ্ছে। সে তার বাড়ির সবকিছু বিক্রি করে দিয়েছে। বিষ খাওয়ার আগে সে আমাকে জানাতে চেয়েছিল কারণ সে মনে করেছিল আমি একজন ভালো মানুষ। আল্লাহর রহমতে আমি তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পেরেছিলাম। ঘটনাটি ২০১৩ সালের ঘটনা। সেইম পরিস্থিতি আরকে জন আমাকে বার বার ফোন দিয়েছে। ভাই আমি অসহায়ের মধ্যে পড়েছি। আমি বূঝতে পারি না আজকে আমরা কোথায় মানবিক কাজ কর্ম করি।
ঘটনাটি ২০২৬ সালের আরেকজন ভদ্রলোককে আমি রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম খাওয়ার কিছু নেই। আমি তাকে একটি হোটেলে ১০ টাকা দিয়ে ডাল-ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম।
এই মানুষগুলোর কারো পাশে কেউ ছিল না শুধু আল্লাহ ছাড়া। আর সেই কারণেই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই অভিজ্ঞতাগুলো থেকেই আমার কাজ কর্মের নাম রেখেছি আল্লাহ ছাড়া কেউ নাই
ইসলামের শিক্ষা
ইসলাম আমাদের শুধু নামাজ রোজা বা ইবাদতের শিক্ষা দেয় না ইসলাম ক্ষুধার্তকে খাদ্য অসহায়কে আশ্রয় এবং বিপদগ্রস্তকে সাহায্য করারও শিক্ষা দেয়।
মহান আল্লাহ বলেন যারা অভাবগ্রস্ত, এতিম ও মিসকিনের পাশে দাঁড়ায় তারা আল্লাহর নিকট সম্মানিত। রাসূলুল্লাহ (সা.) বারবার শিখিয়েছেন যে মানুষের সেবা করা সর্বোত্তম আমলগুলোর একটি।
একজন ক্ষুধার্ত মানুষকে আহার করানো, একজন অসহায় মানুষকে সম্মান দেওয়া এবং একজন একাকী মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক কাজ নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি উত্তম মাধ্যম।
আমাদের বিবেকের প্রশ্ন
মহান আল্লাহ প্রতিদিন বিলিয়ন বিলিয়ন মানুষকে রিযিক দিচ্ছেন তাদের দেখাশোনা করছেন। তাহলে আমরা কি আমাদের চারপাশের কয়েকজন অসহায় মানুষকে দেখাশোনা করতে পারি না?
যদি একটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়, অথচ আমরা তা জেনেও কিছু না করি, তবে তা আমাদের মানবিকতার জন্য লজ্জাজনক।
লক্ষ্য করুন
আল্লাহ ছাড়া কেউ নাই উদ্দেশ্য হলো
সম্পূর্ণ অসহায় ও একাকী মানুষদের খুঁজে বের করা।
তাদের জন্য খাদ্য চিকিৎসা ও মানবিক সহায়তার ব্যবস্থা করা।
সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের মধ্যে সেবার মনোভাব গড়ে তোলা।
প্রত্যেক জেলায় একটি করে সেবা ও সমন্বয় অফিস প্রতিষ্ঠা করা।
কোনো ধর্ম বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয় কেবল মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।
খাবার কর্মসূচি
আমাদের পরিকল্পনা হলো, প্রতিটি জেলায় একটি করে সমন্বয় অফিস প্রতিষ্ঠা করা, যেখান থেকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হবে।
এছাড়াও দেশের মসজিদগুলোর সহযোগিতায় ক্ষুধার্ত মানুষের জন্য নিয়মিত খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সামর্থ্য, আইন এবং সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে, যাতে কেউ ক্ষুধার্ত অবস্থায় রাত না কাটায়।
সমাজের প্রতি আহ্বান
আমরা সবাই যদি সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করি, তাহলে অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব।
কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, কেউ খাদ্য দিতে পারেন কেউ সময় দিতে পারেন, কেউ একজন অসহায় মানুষের খোঁজ দিতে পারেন। আল্লাহর কাছে প্রতিটি আন্তরিক সেবার মূল্য রয়েছে।
উপসংহার
আমরা বিশ্বাস করি মানুষের মর্যাদা রক্ষা করা ইবাদতেরই একটি অংশ। এমন একটি সমাজ গড়ে তোলা আমাদের লক্ষ্য, যেখানে কোনো অসহায় মানুষ ক্ষুধার্ত থাকবে না, অবহেলিত থাকবে না এবং নিজেকে একা মনে করবে না।
আসুন আমরা সবাই মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াই। কারণ মানুষের সেবা আল্লাহর রহমত লাভের একটি মহৎ পথ।
আল্লাহ ছাড়া কেউ নাই
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
এম. এ. রউফ (Qatar) roufnasrin@gmail.com.
00974 66958035