শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
কোতয়ালী থানার সাঁড়াশি অভিযানে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার। ২৩ বছর পর খোঁজ মিলল ‘শানু আপার’ কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৩০২ নম্বর কক্ষের স্মৃতি, ফেসবুক পোস্টে মিলল ঠিকানা প্রধান মন্ত্রীর উপদেষ্টা জহির স্বপনের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূত ও ডিপি ওয়ার্ল্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ* মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল মান্নান সুমনের গণসংযোগ খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ব্রিটিশের আতঙ্ক, সরাইলের গর্ব – বিপ্লবী উল্লাসকর দও। চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত হয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই আমি এম এ রউফ আপনারা সহ যোদ্ধা ভাই। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার লালমনিরহাটে ভেজাল মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া আলোর দিশারী আবুল হাসেম”

লালমনিরহাটে ভেজাল মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ভেজাল মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক

লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া
লালমনিরহাটে যৌথ মোবাইল কোর্টের অভিযানে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগডাল বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে সংগৃহীত দুধের গুণগত মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার ও লালমনিরহাট পৌরসভার স্যানিটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে লালমনিরহাট পৌরসভার সামনে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে সংগৃহীত দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের মান সন্তোষজনক পাওয়া যায়।

পরে শহরের গোশালা বাজারে অভিযান চালিয়ে ‘মেসার্স নুরুল অ্যান্ড সন্স’ নামের একটি মুদি দোকানে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগডাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


More News Of This Category