*প্রধান মন্ত্রীর উপদেষ্টা জহির স্বপনের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূত ও ডিপি ওয়ার্ল্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ*
*নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:*
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীতে প্রধান উপদেষ্টার উপদেষ্টা জহির স্বপন এর সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্কে বাংলাদেশের সংযুক্তি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তি বাংলাদেশের বন্দর খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে। জহির স্বপন বলেন, সরকার বৈদেশিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।