বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline :
আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান। কুড়িগ্রামে বিএনপির কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবী সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত

*বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে: আইনমন্ত্রী*

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

*বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে: আইনমন্ত্রী*

*নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক বাংলার সংবাদ*
*ঢাকা, ০৪ অক্টোবর ২০২৬, শনিবার:*

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 92ce

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণের বিষয় ছিল অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি। 92ce

*যা থাকছে নতুন ব্যবস্থায়:*

– বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে।
– কেউ এক জায়গায় বিয়ে করার পর তথ্য গোপন করে অন্য কোথাও আবার বিয়ে করতে চাইলে অনলাইন ব্যবস্থায় তার আগের বিবাহের তথ্য দেখা যাবে।
– বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলে নিবন্ধিত বিবাহের তথ্য যাচাই করে বিষয়টি নিষ্পত্তি করা সহজ হবে।
– বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই ডিজিটাল ব্যবস্থা কাজে লাগবে। বিদেশে স্ত্রীকে সঙ্গে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে বিবাহের তথ্য যাচাই করতে পারবে। 92ce

আইনমন্ত্রী আরো জানান, ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নেও পরিবর্তন আনা হচ্ছে। দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালনের কারণে বদলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের তদবির আসে। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। 92ce

*সূত্র: দৈনিক বাংলার সংবাদ*

 


More News Of This Category