মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার
মো আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের রানী মুখার্জি ওরফে দেবী রানী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার ৮নং খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মনোহরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।