বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধির উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ১১টার দিকে “উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে” ফ্রেন্ডশীপ এনজির (FDIDP) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সভাপতিত্বে, উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুম, উপজেলা অতিরিক্ত সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সহজলভ্য ও বাস্তব সম্মত কৃষি কাজের সুযোগ তৈরি করতে পারেন” এবং যাতে তাঁরা নিজেদের বাড়ির আঙিনা ও আশ-পাশের ফাকা জায়গা গুলো কাজে লাগিয়ে শাক-সবজি উৎপাদন করতে পারেন। এর মাধ্যমে তারা পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন উদ্বৃত্ত হলে পারিবারিক আয় কিছুটা হলেও বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, টেকনিক্যাল সুপারভাইজার মনতাজুল হক, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমানসহ সিবিআর (CBR) কর্মীরা এবং হেল্প গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অর্থ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন করা। পাশাপাশি তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে উৎসাহিত করা। এবং “প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং তাঁদের জীবিকা” উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকাভিত্তিক কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ বাড়াতে এবং অন্তর্ভুক্তি মূলক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান তারা।


More News Of This Category