বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান। কুড়িগ্রামে বিএনপির কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবী সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই
ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় মালামাল বের করা সম্ভব হয়নি।

কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মত জিনিস পুড়ে ছাই,আমার বাসার ঘরের আসবাবপত্র, আলমারী, খাট,সুকেছ,ফ্রিজ, ফ্যান, ও আরো নানা প্রকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category