বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক তরুণ কলেজছাত্র মোঃ নাইম মিয়া (২১) কে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের এক বর্বরোচিত হামলার পর তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৬জুন ২০২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নাইম মিয়া গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকায় শোকের ছায়া ফেলেছে।

স্থানীয়রা জানান, নাইম শুক্রবার রাত ৯টার দিকে গ্রামের একটি দাখিল মাদরাসার মাঠে বসে মোবাইল ফোন দেখছিলেন। হঠাৎ একই এলাকার তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিলসহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা একের পর এক কোপ দেয়, গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান

নিহতের ভাই সোহেল মিয়া ভয়ভীতিতে বলেন, “আমাদের পরিবারকে এখন ভয়াবহ হুমকি দেওয়া হচ্ছে। আমাদের জীবন নিরাপদ নয়। আমাদের দাবি, যারা এ নৃশংসতা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, “নাইম মিয়ার বিরুদ্ধে পূর্বে কয়েকটি মামলা রয়েছে এবং তার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শত্রুতা ছিল। আমরা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।”

এ ঘটনায় পুরো এলাকায় দুশ্চিন্তা বিরাজ করছে। সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছেন।

একটি মেধাবী ছাত্রের নৃশংস মৃত্যু শুধুই একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য শোকের বিষয়। দ্রুত এবং ন্যায়সঙ্গত বিচার হবে, এই প্রত্যাশায় আছে এলাকাবাসী।


More News Of This Category