সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন।

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নৃত্যশিল্প, নৃত্য পরিচালনা ও সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ অর্জন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক এবং ডান্স আর্টিস্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DADO)-এর প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম স্বপন।

গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নৃত্যে দীর্ঘদিনের সাধনা, সৃজনশীল নৃত্য পরিচালনা এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ পদক লাভ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে উদয় শংকর নৃত্যায়ন।

রবিউল ইসলাম স্বপন দীর্ঘদিন ধরে নৃত্যচর্চার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের প্রশিক্ষণ ও বিকাশে কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠিত ডান্স আর্টিস্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DADO) গাইবান্ধায় নৃত্যশিল্পের বিকাশ, প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং নৃত্যশিল্পীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

পদক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে রবিউল ইসলাম স্বপন বলেন, এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে এটি আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। নৃত্য ও সংস্কৃতির জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা হিসেবে আমি এই স্বীকৃতিকে দেখছি।

গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গন নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, এই পদক আমার একার অর্জন নয়। আমার নৃত্যজীবনের পথচলায় যারা আমাকে শিখিয়েছেন, উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন ও সহযোগিতা করেছেন—এই সম্মান তাদের সবার। বিশেষ করে গাইবান্ধার মাটি ও মানুষের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই এখানকার নৃত্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, গাইবান্ধা যেন শুধু সংস্কৃতির দর্শক না থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে, সেটিই তার স্বপ্ন। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান শিশু-কিশোর ও তরুণরা যেন প্রশিক্ষণ ও সুযোগের অভাবে হারিয়ে না যায়, সে লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. তারিকুল ইসলাম এবং জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার। তারা রবিউল ইসলাম স্বপনের নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন।

নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে কাজের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও সক্রিয় রবিউল ইসলাম স্বপন। গাইবান্ধার নৃত্যশিল্পীদের সংগঠিত করা, নতুন প্রতিভা অন্বেষণ, প্রশিক্ষণ এবং তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

‘বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ অর্জনের মধ্য দিয়ে নৃত্যশিল্পে রবিউল ইসলাম স্বপনের দীর্ঘদিনের সাধনা, অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা।


More News Of This Category