বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

ভারি বৃষ্টিতে ব্রিজ ধস, দুর্ভোগে হাজারো মানুষ

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ভারি বৃষ্টিতে ব্রিজ ধস, দুর্ভোগে হাজারো মানুষ

ফরিদপুর প্রতিনিধিঃ

টানা ভারি বর্ষণের ফলে ফরিদপুরের সালথা উপজেলায় একটি ব্রিজ ধসে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ব্রিজটি ধসে পড়ায় সালথা-মোন্তারামোড় সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ব্রিজ ধসের ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে। ক্ষতিগ্রস্ত ব্রিজের অবস্থান উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকায়।

তারা আরও জানান, খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন অন্তত ১০-১৫টি গ্রামের মানুষ ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় ইজিবাইক চালক ফায়েজুর বলেন, ‘গত রাতে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রী পরিবহনে চরম সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের দাবি জানাই।’

এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যা সমাধান হবে।’


More News Of This Category