বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধিঃ

জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজ ছাত্র জামিদুল ইসলাম।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রব্বানী ও শাহীন এবং জামিদুল ইসলামসহ ১৪ জনের একটি দল পাশের ফকিরেরহাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পড়ে ছিল।

তখন বিদ্যুৎ ছিল না। এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করা হলে কয়েকজন বিদ্যুৎ স্পর্শে আক্রান্ত হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে জামিদুলের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রব্বানী, শাহীন ও তার ভাই জয় ইসলামকে হাসপাতালে নেয়ার পথেই রাব্বানী ও শাহীনের মৃত্যু হয়। তবে জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জয় বলেন, বিদ্যুতের তারটি জমিতেই পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুৎ শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই। কিন্তু তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুৎস্পর্শে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category