সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মজিদা খাতুন মহিলা কলেজের ৬ তলা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু।

Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মজিদা খাতুন মহিলা কলেজের ৬ তলা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ১৬ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের নারী শিক্ষার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে যুক্ত হলো একটি নতুন মাত্রা। কলেজটিতে সদ্য নির্মিত ৬ তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই ভবনটি নির্মাণের ফলে কলেজের বিজ্ঞান শিক্ষা ছাড়াও সার্বিক শিক্ষা কার্যক্রমে ব্যাপক গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

​রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী ফলক উন্মোচন, মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-​মোঃ শরিফুল ইসলাম (উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক) ​মোঃ গোলাম মোস্তফা (নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,লালমনিরহাট)
​আঃ করিম সাদেকী রাজু (সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ)

​শিক্ষা মন্ত্রণালয়ের ‘সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে এই বহুতল ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বসুন্ধরা হাউস বিল্ডার্স’ (স্বত্বাধিকারী: রাহেদুজ্জামান রোমাঞ্চ)।

​কলেজ কর্তৃপক্ষ জানায়, দৃষ্টিনন্দন এই ৬ তলা ভবনের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও আধুনিক ল্যাবরেটরি (পরীক্ষাগার) সংকট দূর হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণের পথে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো।

​উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও প্রাতিষ্ঠানিক আলোচনা শেষে এক আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


More News Of This Category