সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

খাগড়াছড়িতে অবসর-কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন ৬৪ এমপিওভুক্ত শিক্ষক

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খাগড়াছড়িতে অবসর-কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন ৬৪ এমপিওভুক্ত শিক্ষক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন ৬৪ জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক। দীর্ঘদিনের চাকরিজীবন শেষে অবসর নেওয়া এসব শিক্ষক-কর্মচারীর আর্থিক সুবিধা প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাগড়াছড়ির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৬৪ জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category