সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদকসম্রাট মিজু গ্রেপ্তার

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদকসম্রাট মিজু গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ইকবাল জাহিদী মিজুকে (৩৮) ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার প্রধান সহযোগী মো. নুর আলমকেও (৩৫) হাতেনাতে গ্রেফতার করা হয়।

​শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়সংলগ্ন এলাকায় নুর আলমের বসতবাড়িতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মিজু উপজেলার পশ্চিম ছাট গোপালপুর এলাকার মো. শরিফুল ইসলাম জাহিদীর ছেলে। অন্যদিকে তার সহযোগী নুর আলম একই উপজেলার কামাত আঙ্গারিয়া এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মিজু ভূরুঙ্গামারী উপজেলার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

​পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নুর আলমের বাড়িতে সরাসরি মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

​অভিযান চলাকালে মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আংশিক আহত হন। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দুজনকে কাবু করে গ্রেফতার করতে সক্ষম হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন,
​”মিজু উপজেলার একজন কুখ্যাত ও চিহ্নিত মাদক কারবারি। তার শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে উঠতি বয়সী কিশোর-কিশোরীদের হাতেও নিয়মিত মাদক পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করা পুলিশের একটি বড় সাফল্য। আশা করা যায়, এর ফলে উপজেলায় মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকটাই উন্নত হবে।


More News Of This Category