রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update : বুধবার, ২৮ মে, ২০২৫
নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২৭ মে মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন,

ভূক্তভোগী বিমান সরকার, আবুল কালাম, সাইফুল ইসলাম, আফাজ উদ্দিন, আবেদ আলী, সোহরাব হোসেন, কছিমুদ্দিন, সঞ্জয় সরকার প্রমূখ।
বক্তারা এ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,

উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের পুত্র বিমান

সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ভূক্তভোগীদের দাবি যে, ১৯৩৩ সালের দলিল,১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ বিনিময় করে ভারতে চলে যান।

বিনিময় পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন।

এমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করাসহ আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে ভূমি দস্যুরা সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তরের চেষ্টা করছে।

এ সংবাদ সম্মেলনে ওইসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হয়।
নওগাঁ #


More News Of This Category