শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline :
চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশনদ পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬ বিবৃতি বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

লালমনিরহাট জেলা সংবাদদাতা :

লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২৪ জুলাই) আদিতমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের আটক করার পর এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তদের মধ্যে মোঃ মেহেদি হাসান ও মো. আলমগির হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মহসিন আলী, মোঃ আল আমিন ইসলাম এবং জিএম কাদের জিমকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। আদিতমারী থানা পুলিশ জানায়, আজ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় হাতেনাতে এই ৫ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চটজলদি এই সাজা ঘোষণা করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ৫ আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category