শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline :
চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশনদ পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬ বিবৃতি বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
বাগেরহাট প্রতিনিধি।

শরণখোলায় বৃহস্পতিবার ভোরে একটি প্রা্ইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃ*ত নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। মৃত নার্স মাদকাসক্ত ছিলো বলে পুলিশ জানায়।
থানা পুলিশ সূত্রে জানা জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে খবর
পেয়ে থানা পুলিশ শরণখোলা উপজেলা সদর রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে নার্স হাসিনা খানমের ম*রদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোর রাতে নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। দীর্ঘ সময় বাথরুম
থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃত নার্সের গ্রামের বাড়ী নড়াইল জেলায়। তার পিতার নাম রফিক শেখ। তার স্বামীর ভাষ্য অনুযায়ী, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতাসহ সে মাদকাসক্ত ছিলেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, নার্সের মৃত দেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃ*ত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category