শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline :
চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশনদ পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬ বিবৃতি বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি

Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকবিরোধী কঠোর অবস্থান ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি শাখা। শুক্রবার (২৪ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে এলাকায় মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে পানছড়ি এলাকায় বিশেষ করে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা, সরবরাহ ও সেবনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সংগঠন দুটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান বা সেবনের কোনো প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের আপস না করে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সহযোগী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার উদ্যোগ নেওয়া।

এছাড়া মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্তও জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, তাদের কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে সচেতন নাগরিক ও যুবসমাজের সমন্বয়ে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে, যারা এলাকায় সন্দেহজনক চলাফেরা ও লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।

সংগঠনের পক্ষ থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে কঠোর সতর্কবার্তায় বলা হয়েছে, যারা এখনো এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তারা অবিলম্বে এ পথ থেকে সরে আসুন। অন্যথায় আইনগত ও সামাজিকভাবে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করে সংগঠন দুটি জানায়, পানছড়িকে মাদক ও অপরাধমুক্ত রাখতে তারা জনসচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক প্রতিরোধ অব্যাহত রাখবে।


More News Of This Category