শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline :
চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশনদ পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬ বিবৃতি বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড, পাঠানো হলো কারাগারে

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬

Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৪ জুলাই/২৬

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা ও সাবেক ফুটবল খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গত বুধবার মাগরিবের নামাজ শেষে পাঁচবিবি স্টেশন সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে পরিচিতি পর্ব শেষে ক্লাবের কার্যক্রম ও বিভিন্ন জেলার সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা একইসঙ্গে সেইসব জেলায় গিয়ে তাদের সাথে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া এছাড়াও সংগঠনের কার্যক্রম গতিশীল করা আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা এক সময়ের তুখোড় ফুটবলার ইংল্যান্ড প্রবাসী মোঃ আলিম আল রাজী। তারই সহযোগিতায় ক্লাবের ২’জন সাবেক ফুটবলার মোঃ রেজাউল করিম বাবুল ও মোঃ আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন তারা সোনালী অতীত ক্লাবের জার্সি গায়ে বিভিন্ন মাঠে বল খেলে এলাকার ফুটবলে অবদান রাখার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন দোলন, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ফুটবলার মোঃ হারুনুর রশিদ এবং ক্লাবের মূল চালিকা শক্তি সাবেক ফুটবলার
সদস্য সচিব মেহেদী হাসান অর্নব,
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রী বাবলু চন্দ্র দাসস, কোষাধ্যক্ষ রবি উড়াও,
দপ্তর সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি ও মিষ্টি ভাষী ধারাভাষ্যকার মোঃ মিজানুর রহমান মিজান সহ ক্লাবের সাবেক ফুটবলারগণ।

আলোচনা শেষে উপস্থিত সকল সাবেক ফুটবলার একসাথে রাতের খাবারে অংশ নেন। খাবারের আয়োজনে ছিল আন্তরিকতা ও পুরনো দিনের স্মৃতিচারণ।

সোনালী অতীত ফুটবল ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি পাঁচবিবির ফুটবল ঐতিহ্যের ধারক। সাবেকদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্লাব ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করবে বলেও সবাই মন্তব্য করেন।

ছবিতে দেখা যায়:-:সাবেক ফুটবলারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯


More News Of This Category