বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ৫ জন আটক। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব।

সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী।

Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ।

জাতীয় সাংবাদিক সংস্থার সাঘাটা উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) গাইবান্ধা জেলা শহরে সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা, গাইবান্ধা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ বাদল এবং সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন কাশেম যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. আনছারুজ্জামান রেজুয়ান সভাপতি, জাতীয় দৈনিক আমার সংবাদ-এর সাঘাটা প্রতিনিধি ইয়ামিন হাসান রয়েল সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মাতৃজগত-এর স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির সহ-সভাপতি হিসেবে সুলতান আহমেদ (দৈনিক বগুড়া বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ মিনহাজুল রাব্বী (দৈনিক মানবজমিন ও মোহনা টিভি), দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম (দৈনিক গোয়েন্দা সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ হাসান (প্রহরী নিউজ) এবং সাহিত্যবিষয়ক সম্পাদক মাহমুদুল করিম শুভ (দৈনিক নাগরিক ভাবনা) দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল সাকিব (টিএনএন নেক্সট নিউজ ডটকম), জাহিদুল ইসলাম (দৈনিক কলম যোদ্ধা ডটকম), নুরে আলম এবং সোহেল রানা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় জেলা সভাপতি হারুন অর রশিদ বাদল ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন কাশেম নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন এ কমিটি জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাঘাটা উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category