বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

আরমান হোসেন রাজু,রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ।

বাংলাদেশ আমার অহংকার- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রংপুর জেলার পীরগাছা থানাধীন কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বাজারস্থ জনৈক গোলাম ফারুক, পিতা-আব্দুর রাজ্জাক, এর গোডাউনের সামনে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল সহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অদ্য দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন বগুড়া সদর থানাধীন চাপর গ্রামের মৃত চাঁন এর স্ত্রী মোছাঃ হালিমা বেগম ওরফে হামিদা (৫৪)।

২১ জুলাই, ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার দিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগাছা থানাধীন কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বাজারস্থ জনৈক গোলাম ফারুক, পিতা-আব্দুর রাজ্জাক, এর গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহিলা র‌্যাব সদস্য দ্বারা শালীনতা বজায় রেখে আসামি মোছাঃ হালিমা বেগম @ হামিদা (৫৪) এর দেহ তল্লাশীকালে তার শরীরের সাথে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল জব্দসহ আসামি ০১। মোছাঃ হালিমা বেগম @ হামিদা(৫৪) স্বামী-মৃত চান, সাং-চাপর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, পিতা-মোঃ অছিমদ্দিন, মাতা-কমেলা, সাং-ঠনঠনিয়া নতুন পাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছে।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন


More News Of This Category