বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব। ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

নওগাঁ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।

 

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে কয়েকটি মৌজায় মোঃ সাগর হোসেন চৌধুরী ওয়ারিশান সূত্রে জমির মালিক হওয়া শর্তেও দীর্ঘ ১৭ বছর ধরে জমিগুলো জোরপূর্বক ভোগ দখল করে আসছিল। বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার ও তার ভাইয়েরা। আমি দুইবার থানায় অভিযোগ করেও কোনো ফল পায়নি ; বলেই আজ সংবাদ সম্মেলন করছি।

 

ওয়ারিশান সূত্রে জমির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগর বলেন, ওয়ারিশান সূত্রে আমি জমির মালিক কিন্তু একটি প্রভাবশালী পরিবার তা দীর্ঘ ১৭ বছর ধরে জবরদস্তি করে ভোগ দখল করে আসতেছে। তাই গত ১৩/০১/২৬ ইং ও ১৩/৭/২৬ ইং তারিখে থানায় একটি করে লিখিত অভিযোগ করেন। কিন্তু প্রভাবশালী পরিবারকে বারবার থানায় ডাকা হলেও তার সারা না দেওয়ায় অভিযোগের ব্যাপারে কোনো ফল পাওয়া যায় নি বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী।

 

অভিযোগের ভিত্তিতে , গত ১৬/০৭/২৬ ইং তারিখ সময় আনুমানিক বিকেল ৫ টায় ওকরবাড়ী মৌজায় সরিজমিনে গেলে একাধিক ব্যক্তি ও একজন জমি ক্রেতা প্রতফ্লু সহ আরও অনেকে জানান, আমিন ডেকে নিয়ে জমি মেপে বের করার পরও সাগর ভাইকে জমি না দিয়ে তালবাহনা করে আসছে।

 

এমতাবস্থায় ২১/০৭/২৬ ইং তারিখ সময় দুপুর ১২ টায় ভুক্তভোগী আব্দুল ওহাব চৌধুরী সাগর সংবাদ সম্মেলন করেন।

 

সাংবাদ সম্মেলনে তিনি জানান, আমার দাদির ওয়ারিশান সূত্রে জমির মালিক হওয়া শর্তেও তারা আমাকে জমি না দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে আমার জমিগুলো জোরপূর্বক ভোগ দখল করে আসছিল। আমি দুইবার থানায় অভিযোগ করেও কোনো ফল পায়নি বলে আজ সংবাদ সম্মেলন করছি। কিন্তু ঐ প্রভাবশালী পরিবার আমার কাছে বা থানা না আসায় আজও কোনো আশারূপ সাড়া পায়নি।

তিনি আরও অভিযোগ তুলেন জানান,

  1.  আমার তফসিল ভূক্ত জমির মধ্যে তফশীলঃ মৌজাঃ বিষ্ণপুর ৪বিঘা ৫কাঠা সম্পত্তি ইটভাটা সংলগ্ন জমি ইটভাটায় ভাড়া দেওয়া হয়েছে উক্ত জমির দলিল তাদের নামে করে নিয়ে তারা উক্ত জমির ভাড়া তুলে নেন এবং বর্তমান ভাটা মালিককে আমাকে ভাড়া না দেওয়ার জন্য হুশিয়ারি দেন। এমতাবস্থায় উপায়ন্তর না পেয়ে সাংবাদ সম্মেলন মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


More News Of This Category