লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ৫ জন আটক।
মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা
লালমনিরহাট আদিতমারি থানায় পৃথক পৃথক অভিযান চালানোর সময়।
অদ্য ২১/০৭/২০২৬ খ্রি. রাত্রী আনুমানিক ০৩.৩০ ঘটিকা
ঘটনাস্থলঃ লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ০৫নং সাপ্টিবাড়ী ইউপির সাপ্টিবাড়ী বাজার সংলগ্ন জনৈক মজিদুল ইসলাম(৩৬), পিতা-মৃত আবু বক্কর এর চায়ের দোকানের ভিতর।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : অদ্য ২১/০৭/২০১৬ তারিখে বিশেষ চেকপোষ্ট করাকালে উপরোক্ত ঘটনাস্থলে পুলিশ কর্তৃক ধৃত ১। মোঃ জব্বারুল ইসলাম(২০), পিতা-মোঃ এরশাদ আলম, ২। মোঃ আবু বক্কর সিদ্দিক(২৪), পিতা-মৃত-আঃ সোবহান, উভয় সাং-সাপ্টিবাড়ী চওড়াটারী ০৯ নং ওয়ার্ড,
৩। মোঃ আল আমিন বাবু(৩২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-খাতাপাড়া ০৫ নং ওয়ার্ড, ৪। মোঃ ফরহাদ হোসেন(২১), পিতা-জয়নাল আবেদীন, সাং-নায়েকগড়টারী ০৭ নং ওয়ার্ড, সর্ব থানা-আদিতমারী , ৫। মোঃ আহসানুল হাবিব বিপ্লব(২৪), পিতা-মোঃ শাহাবুর আলম, সাং-তালুক খুটামারা ০১ নং ওয়ার্ড, থানা-লালমনিরহাট সদর, সকলের জেলা-লালমনিরহাট। ধৃত আসামীগন সাক্ষীদের সামনে স্বীকার করেন যে, তাহারা সকলে একত্রে পরামর্শ করিয়া উক্ত মোবাইল ফোনগুলো থেকে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যেমে অনলাইনে জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলিত।
পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা: আদিতমারী থানার মামলা নাম্বার ২৮, তারিখ ২১/০৭/২০২৬, ধারা ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন।