মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline :
কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব। ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ। নিজেস্ব প্রতিবেক  দৈনিক বাংলার সংবাদ,  সরাইল উপজেলা কুট্রাপাড়ার জিহাদ হত্যার বিচারের দাবী তে মানববন্ধন অনুষ্ঠিত। এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব।

Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব।

 

আরমান হোসেন রাজু

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও প্রতারণার অভিযোগে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

 

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন বাবু নীলফামারী সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিবের ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটানো এবং কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াসহ নানা ধরনের তদবির ও প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত যুবক ভুয়া যুগ্মসচিব পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা এবং বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধ তদবির চালিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”


More News Of This Category