বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline :
লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ৫ জন আটক। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব।

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

*সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা*
(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০ জুলাই ২০২৬ তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন খারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৯৪ পাঁচশত চুরানব্বই বোতল ফেন্সিডিল সাদৃশ উইনকেনেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন কালীগঞ্জ থানাধীন খারহাট গ্রামের বাসিন্দা *মোঃ দাউদ আলীর ছেলে মোঃ হোসেন আলী (৩৮)*
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category