বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline :
লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ৫ জন আটক। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব।

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ১০ মামলায় ১০ জনের সাজা ইমরুল কায়েস জয়পুর হাট প্রতিনিধি

Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ১০ মামলায় ১০ জনের সাজা
ইমরুল কায়েস জয়পুর হাট প্রতিনিধি
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত পৃথক অভিযানে ১০টি মোবাইল কোর্ট মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১০ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা।

মোবাইল কোর্টে একজন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন।


More News Of This Category