বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দীর্ঘদিনের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উলামা দলের আহ্বায়ক।

Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।#

*খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম।

তেরখাদা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক জাহিদুল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তরুণ এই আলেমেদ্বীন গরিব, দুঃখী ও দুস্থ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সদালাপী হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম বলছেন, “বঞ্চিত ও অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করবো না।”

স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন কুরআনের হাফেজ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি ইতোমধ্যে উপজেলা সদরে আলোচনার জন্ম দিয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জানান, নির্বাচিত হলে প্রতিটি মানুষের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবেন। বিশেষ করে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরানো এবং কৃষি খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাদকের অভিশাপ থেকে রক্ষা করে একটি শিক্ষিত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তলিয়ে থাকা ভূতিয়ার বিল প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় ৫০ হাজার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য বিলের চারপাশে খাল খনন অথবা পলি ভরাটের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করবো।”

জনকল্যাণমুখী এসব প্রতিশ্রুতির কারণে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।


More News Of This Category