মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।#
*খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম।
তেরখাদা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক জাহিদুল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তরুণ এই আলেমেদ্বীন গরিব, দুঃখী ও দুস্থ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সদালাপী হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম বলছেন, "বঞ্চিত ও অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করবো না।"
স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন কুরআনের হাফেজ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি ইতোমধ্যে উপজেলা সদরে আলোচনার জন্ম দিয়েছেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জানান, নির্বাচিত হলে প্রতিটি মানুষের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবেন। বিশেষ করে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরানো এবং কৃষি খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাদকের অভিশাপ থেকে রক্ষা করে একটি শিক্ষিত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তলিয়ে থাকা ভূতিয়ার বিল প্রসঙ্গে তিনি বলেন, "প্রায় ৫০ হাজার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য বিলের চারপাশে খাল খনন অথবা পলি ভরাটের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করবো।"
জনকল্যাণমুখী এসব প্রতিশ্রুতির কারণে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.