বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ৭৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃদুলাল সরকার মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ চার হাজার টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মাসেতু উত্তর থানার খানবাড়ি-মেদীনিমণ্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক তিন লাখ চার হাজার টাকা মূল্যমানের ৭৬ বোতল ফেনসিডিলসহ নাজমা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর এলাকার মৃত শওকত আলীর মেয়ে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ এক হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, নাজমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


More News Of This Category