রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা।

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গাইবান্ধা সদর ক্ষুদ্রসেচ ইউনিটের উপসহকারী প্রকৌশলী মোঃ আরমান বাদশাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

অভিযোগে বলা হয়, মোঃ দিপু (পিতা: মোঃ আলতাব হোসেন), গ্রাম: শোলাগাড়ি এবং তাদের ইন্ধনদাতা সুমন মিয়া—যিনি নিজেকে বিএডিসি’র কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থাকেন—তাদের প্ররোচনায় গোলাম রাব্বানী নামের একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও মানহানির চেষ্টা চালানো হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে একজন সৎ, দায়িত্বশীল ও সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, গোলাম রাব্বানী সব সময় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সমস্যায় সহযোগিতা করে আসছেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন।

 

স্থানীয়রা এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


More News Of This Category