রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার বড়ুয়া তবকপুর এলাকায় পরিচালিত অভিযানে মো. আলমগীর হোসেন (২৩) নামে এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি উলিপুর উপজেলার বড়ুয়া তবকপুর গ্রামের বাসিন্দা।

 

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় উলিপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন জানায়, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উলিপুর উপজেলায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।


More News Of This Category