সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড।

Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার

 

আজ ০৪/০৩/২০২৬ ইং, রোজ বুধবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় -র অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহিনুল ইসলামের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে ও দুই পিস ইয়াবাসহ নিতাই চন্দ্র হৃদয় (২২), পিতা- স্বপন চন্দ্র, সাং- কৃষ্ণপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। মনোহরদী থানাধীন চালাকচর ইউনিয়নের চেংগাইন গ্রামের জনৈক চাঁন মিয়ার বাড়ির সামনে, চালাকচর হতে শেখেরবাজারগামী পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ওসি জনাব মোঃ শাহিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তিকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)/এসিল্যান্ড জনাব মোঃ সজিব মিয়া তাৎক্ষণিক শুনানি শেষে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

 

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category